সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন। অন্যজন পলাতক আছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যপারির ছেলে শরিফুল ইসলাম (পলাতক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।

মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুন র‍্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ জিয়াউল হকে আটক করে র‍্যাব সদস্যরা। এঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপর দিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের কাছে খবর আসে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরের মধ্যে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় আনোয়ার বেগম ও তার কিশোর ছেলে শরিফুল ইসলাম (১৪) কে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে রাখা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় পুলিশের উপপরিদর্শক আসলাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

আজ এই মামলায় শরিফুল ইসলাম কে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম প্রদান করে আদালত।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন