সেনাবাহিনীতে বড় রদবদল, ৭ মেজর জেনারেলের দায়িত্ব পরিবর্তন

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।

বিজ্ঞাপন

এই রদবদলের মাধ্যমে চারটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পদসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) শীর্ষ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক থেকে পরিবর্তিত হয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদ ১১ পদাতিক ডিভিশনের জিওসি থেকে পদায়ন পেয়ে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হয়েছেন।

মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন।

মেজর জেনারেল মো. সাজেদুর রহমান জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) থেকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ৭ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি থেকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব পেয়েছেন।

মেজর জেনারেল মো. হাফিজুর রহমান (হাফিজ) এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ (১৯ পদাতিক ডিভিশনের সাবেক জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার)—উভয়কেই রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রদবদলের এই প্রক্রিয়ায় তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁদের নতুন দায়িত্বগুলো হলো:

মেজর জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। মেজর জেনারেল মোজাম্মেল হোসাইন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। মেজর জেনারেল রাজু সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পদোন্নতি পেয়ে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ লাভ করেছেন।

পড়ুন : যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়, হাজারো ফ্লাইট বাতিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন