ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

শুষ্ক আবহাওয়ায় আবারও তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) লাইভ বা তাৎক্ষণিক সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। এ সময় ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ২০৮, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্যমতে, এদিন বায়ুদূষণে সবার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর (স্কোর ৩০৬), যার বাতাস নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা (স্কোর ২৫৫)।

তৃতীয় স্থানে থাকা ঢাকার পর তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের রাজধানী নয়াদিল্লি (স্কোর ১৮৮) এবং ইরানের তেহরান (স্কোর ১৮৬)।

সোমবার সকালে ঢাকার যে ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে, সেগুলো হলো- গুলশান লেক পার্ক ৫১৬, বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘জি’ এরিয়া ২৩৭, বারিধারা পার্ক রোড ২২৫, বারিধারা লেক সাইড ২১৮, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ২১২, বাড্ডার প্রগতি সারণি ২১১, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর ২০৯, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা ২০৭, মিরপুরের ইস্টার্ন হাউজিং ১৯৩, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা ১৬২।

বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকায় ঘরের জানালা বন্ধ রাখার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এছাড়া এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

উল্লেখ্য, একিউআই (AQI) মানদণ্ড অনুযায়ী স্কোর ০ থেকে ৫০ থাকলে বাতাস ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। আর স্কোর ৩০১ পেরিয়ে গেলে তা নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’ হয়ে ওঠে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন