রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে—তা জানা যাবে আজ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে। এ রায়ের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে। এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মাত্র এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক ও উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। চূড়ান্ত এ বিচারিক পরিণতি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিহত শিশুটির স্বজন ও দেশবাসী।

বিজ্ঞাপন

হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার জোরালো যুক্তি উপস্থাপন করে।শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আসামি সোহেল রানা স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ডেকে নিয়ে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বিবরণ দিয়েছেন। হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করা এবং শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারও সহযোগিতা করেছেন বলে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে। তবে রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন এবং মরদেহ খণ্ডবিখণ্ড করে শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান। সে সময় ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পড়ুন:মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন