পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

বিশ্বজুড়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের নতুন উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতাকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ড্যানিয়েল ক্রেইগের পর কে ০০৭ চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার মধ্যেই সামনে এসেছে প্যাটিনসনের নাম।

বিজ্ঞাপন

জেমস বন্ড সিরিজের অন্যতম আকর্ষণ হলো প্রতিবার নতুন অভিনেতার মাধ্যমে চরিত্রটিকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করা। সেই ধারাবাহিকতায় ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর থেকেই পরবর্তী বন্ড নির্বাচন নিয়ে আলোচনা চলছে। প্যাটিনসনের নাম সামনে আসায় সিরিজটির ভবিষ্যৎ নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

ড্যানিয়েল ক্রেইগ ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘কোয়ান্টাম অব সোলেস’, ‘স্কাইফল’, ‘স্পেক্টর’ এবং ‘নো টাইম টু ডাই’—এই পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে চরিত্রটিকে নিজের অভিনয়শৈলীতে তুলে ধরেন এই ব্রিটিশ অভিনেতা।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে বন্ড চরিত্রকে বিদায় জানান ক্রেইগ। সিনেমাটির শেষদিকে বিশ্বব্যাপী বড় ধরনের হুমকি প্রতিহত করতে গিয়ে জেমস বন্ডকে চূড়ান্ত আত্মত্যাগ করতে দেখা যায়। তার এই বিদায় দর্শকদের মধ্যে ব্যাপক আবেগ তৈরি করেছিল। এরপর থেকেই নতুন অভিনেতা নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়।

এদিকে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইওন প্রোডাকশনসের মূল চলচ্চিত্র সিরিজে এখন পর্যন্ত ছয়জন অভিনেতা এই বিখ্যাত গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন।

১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে প্রথম জেমস বন্ড হিসেবে পর্দায় হাজির হন শন কনারি। ১৯৭১ সাল পর্যন্ত একাধিক সিনেমায় অভিনয় করে চরিত্রটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলেন তিনি। এরপর ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’-এ বন্ডের ভূমিকায় অভিনয় করেন জর্জ ল্যাজেনবি।

পরবর্তী সময়ে ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতটি সিনেমায় জেমস বন্ড হিসেবে অভিনয় করেন রজার মুর। তার অভিনীত সিনেমাগুলোতে চরিত্রটির মধ্যে রসবোধ, আত্মবিশ্বাস ও রোমাঞ্চকর অভিযানের বিশেষ সমন্বয় দেখা যায়।

১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করেন টিমোথি ডাল্টন। এরপর ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ সিনেমার মাধ্যমে এই চরিত্রে অভিষেক ঘটে পিয়ার্স ব্রসনানের। ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় অভিনয় করেন তিনি। ব্রসনানের পর দায়িত্ব নেন ড্যানিয়েল ক্রেইগ।

মূল চলচ্চিত্র সিরিজের বাইরেও জেমস বন্ড চরিত্রের কয়েকটি ভিন্ন সংস্করণ রয়েছে। ১৯৫৪ সালে ‘ক্যাসিনো রয়্যাল’-এর টেলিভিশন সংস্করণে ব্যারি নেলসন বন্ডের ভূমিকায় অভিনয় করেন। ১৯৬৭ সালে একই নামের কমেডি সিনেমায় এই চরিত্রে দেখা যায় ডেভিড নিভেনকে। এ ছাড়া ১৯৮৩ সালে ‘নেভার সে নেভার এগেইন’ সিনেমায় আবারও জেমস বন্ড হয়ে পর্দায় ফিরেছিলেন শন কনারি।

অন্যদিকে, রবার্ট প্যাটিনসনের অভিনয়জীবনেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ। ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পেলেও পরবর্তী সময়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশেষ করে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। অন্ধকারাচ্ছন্ন ও রহস্যময় চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জেমস বন্ডের মতো গোয়েন্দা চরিত্রে তাকে মানানসই করে তুলতে পারে বলে মনে করছেন অনেকে।

জেমস বন্ড সিরিজের নতুন অধ্যায় নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক। কারণ প্রতিটি নতুন অভিনেতা চরিত্রটিতে নিজস্ব অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব যোগ করেছেন। ফলে নতুন বন্ডের ক্ষেত্রে অ্যাকশন, ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা এবং চরিত্রের আধুনিক উপস্থাপন—সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ড্যানিয়েল ক্রেইগের পর জেমস বন্ড চরিত্রে কে আসছেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। রবার্ট প্যাটিনসনের নাম ঘিরে আলোচনা নতুন মাত্রা পেলেও আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। নতুন ০০৭ হিসেবে শেষ পর্যন্ত কে পর্দায় হাজির হন, সেটিই এখন ভক্তদের অপেক্ষার বিষয়।

পড়ুন:চলে গেলেন বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন