মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন এবং সার ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর অ্যাসোসিয়েশন অব সার ডিলারদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর জেলা সার ও বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ সার ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ।
সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন, সার ব্যবস্থাপনায় সমন্বয় এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ইমি/


