নৈশ প্রহরী শ্যামল চন্দ্র দাসের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল

ভোলার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী শ্যামল চন্দ্র দাসের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বিশ্রামকক্ষে বহিরাগত দুই নারীকে প্রবেশ করানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীর নিয়োগসংক্রান্ত চুক্তি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিজ্ঞাপন

জানা গেছে, গত রোববার ১৬ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয় চলাকালে প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন নামাজ পড়তে মসজিদে যান। নৈশ প্রহরী শ্যামল চন্দ্র দাস বিদ্যালয়ের বিশ্রামকক্ষে অজ্ঞাতপরিচয় দুই নারীকে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ওই কর্মচারী ও দুই নারী স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার দিনই প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৭৩৬, তারিখ ১৬ নভেম্বর ২০২৫। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন, নাজমুন্নাহার ও মেহরাজুননেছাসহ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এদিকে, এ ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত স্মারক নং-উশিঅ/ফাশন/ভোলা/২০২৬/৩৩৩ মূলে জারি করা এক অফিস আদেশে অভিযুক্ত দপ্তরি কাম নৈশ প্রহরী শ্যামল চন্দ্র দাসের নিয়োগসংক্রান্ত চুক্তি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষার সুনাম ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা আহ্বান করে ঘটনার সত্যতা যাচাই এবং চুক্তি বাতিলের বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অভিযুক্ত চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী আত্নগোপন রয়েছে। তার ব্যবহৃত এই নাম্বারটি ( 01728195501) বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।

চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন ও WhatsApp ম্যাসেজ দিলেও তিনি কোন রিপ্লাই দেননি এবং রিসিভ করেনি ফোন। যার ফলে বক্তব্য নেয়া যায়নি।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান নাগরিক টিভিকে বলেন,অভিযুক্ত দপ্তরী কাম নৈশ প্রহরী শ্যামল দাসের চুক্তি ভিত্তিক নিয়োগ ম্যানেজিং কমিটির মিটিং আহবান করে বাতিল করতে ওই বিদয়ালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন