সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৌরসহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে তাদেরকে সিরাজগঞ্জ আমলী আদালতে সোপর্দ করা হলে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিচারক প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃতরা এরা হলো, শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।
ওসি আরো বলেন, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার কার হয়। মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


