ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার ভাগলপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-২০১৪/৩-এস এর বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুরে ফাঁদ পেতে থাকে। এসময় এক ব্যক্তিকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেট হাতে নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি’র সদস্যরা তাকে ধাওয়া করে। এতে ওই মাদক কারবারি হাতের প্যাকেটগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেটগুলো তল্লাশি করে এবং কচটেপ দিয়ে মোড়ানো সম্পূর্ণ প্যাকেটগুলো খোলার পর প্যাকেটের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাত হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে৷
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মালিকবিহীন ভারতীয় ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
পড়ুন : ৩৭ বছরের শিক্ষকতা শেষে বিদায়, অশ্রুসিক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান


