কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ  কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিক্ষেপ করা পেট্রোল বোমার ভাঙা কাচও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সেখানে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে প্রথমে বিপ্লব চৌধুরী ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), ৮ নম্বর মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৪), জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১),  কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের  রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৭ বছরের শিক্ষকতা শেষে বিদায়, অশ্রুসিক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন