সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মাহিম শেখ (২২)।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন