টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

টাঙ্গাইলে পৃথক স্থানে গ্রামীণ ব্যাংকের দুই শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে বাসাইল এবং দেলদুয়ার উপজেলায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার ভোরে উপজেলার ‘স’ মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটে।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, বুধবার ভোরে সাড়ে ৩টা দুর্বৃত্তরা স মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যাংকের নৈশ প্রহরী দু’তলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবলগেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের গেটের সামনে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কে কা কারা করেছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

অপরদিকে ভোরে দেলদুয়ারে গ্রামীন ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামীন ব্যাংকের বারান্দা সহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারনা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় প্রেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দো’তলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগীতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো প্রেট্রোল ঢেলে আগুন জালিয়েছিলো। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তারলাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে কষ্টি পাথর ও ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন