কামরুল আরেফিন বুলুর স্মরণে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল ও স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মরহুম কামরুল আরেফিন বুলুর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএনসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, আলহাজ্ব শামসুল হক গানু, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু।

এছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুম কামরুল আরেফিন বুলুর কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন এবং তাঁর অবদান স্মরণ করেন।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন