হাতিয়ায় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও একটি কার্গো বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের সদস্যরা। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।​

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া উপজেলার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ওই বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয় এবং বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— কার্গো বোটের প্রধান মাঝি লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের ওবায়দুল হকের ছেলে মোঃ রাশেদ( ৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ রাশেদ (৩২) ও ফরাজি গ্রামের নুরুল আমীনের ছেলে ফজলুল হক (৩৫) , সুবর্ণচর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ মনির (২৮),একই গ্রামের মোঃ কামালের ছেলে মোঃ. আফসার উদ্দিন (৩৪), মোঃ মোশাররফ হোসেনের ছেলে মোঃ শেহেনাজ( ৩১) ও মোঃ. জসিমের ছেলে মোঃ. রুবেল (২৯) হাতিয়া উপজেলার রেজুগালিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মোঃ বাবুল (৩২)এবং চট্টগ্রামের মিরসরাই থানার দুর্গাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।

​লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট, কার্গো বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন