সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : বরিশালে নানকের বাসভবনসহ দুইটি বাড়িতে অগ্নিসংযোগ, যুবলীগ নেতাকে মারধর


