চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ (টাউন) ক্লাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে মনি উকিল স্মৃতি পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ খান সিনা।

আলোচনা সভায় মরহুম অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর কর্মময় জীবন, রাজনৈতিক ও সামাজিক অবদান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে কথা বলা হয়। একই সঙ্গে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও আদর্শ তুলে ধরা হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, মো. গোলাম জাকারিয়া (জাকা)। নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক, ডা. এ এফ এম সাইফুল ইসলাম (বকুল)। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অভির মুক্তিযোদ্ধা, মোঃ খাইরুল ইসলাম। জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আব্দুর রহমান অনু। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, হেলাল উদ্দিন ছবি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মালবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, আহত ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন