দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর উদ্দেশে পৃথক একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। ওই বার্তায় জানানো হয়েছে, ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এই জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সতর্কবার্তা অনুযায়ী, পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এখন ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর বর্তমান অবস্থান উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর অঞ্চলে। এই পরিস্থিতিতে পায়রা, মোংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ ও ১৮.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে রয়েছে। আজ সকাল ৬টার হিসাব অনুযায়ী বন্দরগুলো থেকে এর দূরত্ব ছিল—মোংলা সমুদ্রবন্দর থেকে দক্ষিণপশ্চিমে ৭০০ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে দক্ষিণপশ্চিমে ৭৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে দক্ষিণপশ্চিমে ৮৬৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দক্ষিণপশ্চিমে ৮৮৫ কিলোমিটার।

আজ সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে—এমন সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঝোড়ো বা দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে, যেখানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়া অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন