জয়পুরহাটের পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার মামলায় শামসুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফকারকৃত শামসুদ্দিন মন্ডল তিনি পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দানেসপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, শামসুদ্দিন মন্ডলের বাড়িতে বাদিনীর ছেলে ভাড়া থাকেন; সেখানে বাদিনী ও তার অন্য সন্তানরাও বেড়াতে আসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদিনী কাজে বাইরে গেলে ফাঁকা বাসায় বাড়ির মালিক শামসুদ্দিন মন্ডল তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বড় বোন দেখে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এর আগেও শামসুদ্দিন মন্ডল তার আপন ভাতিজার বউকে কুপ্রস্তাব দিয়েছিলেন।
এ ঘটনায় শিশুকন্যার মা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের চেষ্টার মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, মামলা হওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা


