তারুণ্যের শক্তিকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করে তোলা এবং রূপগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকালে মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য (আসন-২০৪) মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস. এম. আব্দুল্লাহ-বিন-শফিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাহিদ হাসান ভুইয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, ইউপি প্রশাসক নূরনবী ভুইয়া, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের প্রতিটি খেলা উপভোগ করার জন্য সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম দিনে রূপগঞ্জ ইউনিয়ন ও মুড়াপাড়া ইউনিয়ন একাদশের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা


