পুড়িয়ে মারা, গুম-খুন কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এসব সন্ত্রাসী দলের কাজ : সমাজকল্যাণ মন্ত্রী

দেশের মানুষকে পুড়িয়ে মারা, গুম, খুন করা এবং ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না—এসব সন্ত্রাসী দলের কাজ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

​শুক্রবার (২০ নভেম্বর) বিকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মন্ত্রী বলেন, ‘যারা মানুষকে গুম ও খুন করলো এবং জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেলো, তারা এখন ফেসবুকে বুক ফুলিয়ে উসকানি দিচ্ছে। বাইরের দেশে বসে উসকানি দিয়ে নিরীহ ও সরল মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে।’

​নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, ‘খারাপ কাজের উত্তর খারাপভাবে দেওয়া যাবে না। সবাইকে সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

​অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মন্ত্রী স্থানীয় কৃষকদের হাতে বিনামূল্যে সরিষা বীজ ও সার তুলে দেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন