মাদ্রাসার ওয়াজ মাহফিল সফল করতে ১৩ লাখ টাকা অনুদান সংগ্রহ

জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মুফিজিয়া ডিগ্রীরচর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিতব্য বার্ষিক ওয়াজ মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। মাহফিলের সার্বিক কার্যক্রম ও প্রতিষ্ঠানের উন্নয়নে ইতোমধ্যে ১৩ লাখ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মহতী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ. ই. সুলতান মাহমুদ বাবু । তাঁর সঙ্গে অনুদান সংগ্রহ কার্যক্রমে অংশ নেন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হামিদুর রহমান (মলিন)সহ চরপুটিমারী, চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর রোজ রবিবার বাদ আছর থেকে মাদ্রাসা ময়দানে এ বিশাল ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আল্লামা এমদাদুল হক সাহেব (দা. বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. ই. সুলতান মাহমুদ বাবু এমপির।

মাহফিলে আমন্ত্রিত ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব (দা. বা.), হাফেজ মাওলানা মুফতি মঈনুদ্দীন আল আজাদ (হবিগঞ্জ), মাওলানা মুফতি শাহ জালাল (মাদারীপুরী), মাওলানা রাকিবুল ইসলাম আইয়ুবী, হাফেজ মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব, মাওলানা মুফতি মজুর আলম ফয়েজী, মাওলানা আমানুল্লাহ কাসেমী ও মুফতি আখতারুজ্জামান আনসারীসহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে কেরাম।

এ ছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হাফেজ মাওলানা সফিউর রহমান কাসেমীর।

ধর্মীয় এ মহাসম্মেলনকে সফল করতে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানার কল্যাণে এভাবে সম্মিলিতভাবে এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। ১৩ লাখ টাকা অনুদান সংগ্রহের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার মনোভাবের প্রতিফলন ঘটেছে।

ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শের আলো ছড়িয়ে দিতে ঐতিহ্যবাহী জামিয়া মুফিজিয়া ডিগ্রীর মাদ্রাসা ও এতিমখানার এ আয়োজন সফল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন