বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপোল বায়তুশ শরফে খতমে কোরআন, দোয়া মাহফিল ও তাবরুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহীম, জাহাঙ্গীর আলম ও শাহাদাত হোসেন সুমন; দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম; জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক; পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা জিল্লুর রহমান, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জাগির হোসেন মেম্বার, মো. ফরিদ আহাম্মদ, জসিম উদ্দিন সওদাগর, আব্দুল মাবুদ, যুবদল নেতা আমানত উল্লাহ বাচা, আবুল কাশেম চেয়ারম্যান, আনোয়ার উদ্দিন, এম এ কাদের, আবদুল মান্নান, শফিউল উল্লাহ, লিয়াকত রহমান, আবুল হাকিম, আমিনুল হক আমিন, সোহেল সওদাগর, রিজওয়ানুল হক, মামুন সিকদার, সেলিম মাস্টার, মীর সরওয়ার, মুবিন, এম এ রুবেল, মো. বেলাল, মো. জাফর, মো. আহসান চৌধুরী, নাজিম উদ্দিন, আবু তাহের, রফিক, শামীম, রেজাউল, ফজলুল করিম, জিয়া উদ্দিন, আবুল কাশেম মিয়া, নুরুল ইসলাম, মুরাদ, মোহাম্মদ ইব্রাহীম মির্জা, মো. হাবিব, সাজ্জাদ হোসেন ও শহিদ উল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, পটিয়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল


