ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভিতরে সক্রিয় হয়েছে : রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভিতরে সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব রুহুল কবির রিজভী। তিনি আজ বিকালে যশোর বিডি হলে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামরে অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এই মন্তব্য করেন।

পতিত ও পলাতক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্র বিরোধী ব্যক্তিটি ছাত্রজনতার তাড়া খেয়ে পালিয়ে যেয়ে ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছে। তাদের তো অবৈধ টাকার অভার নেই। টাকা পাচার করেও দিশের ভিতরে অগাধ টাকা রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরেরা অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে এখন বাড়ি গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়; গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দিচ্ছে। এই মদদটা আসছে পাশ্ববর্তী দেশ থেকে। শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগাবান করার জন্যই তার লাশ দরকার।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও পুলিশ প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা গণতন্ত্রবিরোধী শক্তিরা সংক্রিয় হয়েছে। সংক্রিয় হয়েছে বলেই বিএনপি ক্ষমতায় থেকেও গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যা হতে হয়েছে।

যশোর জেলা বিএনপির আয়োজনে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল এমপিসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা স্মরণসভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন