দিনাজপুরের বড়মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ঐতিহ্যবাহী বড়মাঠকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বড়মাঠ রক্ষা কমিটি, দিনাজপুর।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ বলেন, গোর-এ শহীদ বড়মাঠ শত বছরের অধিককাল ধরে দিনাজপুরের ঐতিহ্যবাহী, ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই মাঠে বিভিন্ন জাতীয় দিবস, মেলা, জানাজা, ঈদগাহ, খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান হয়ে আসছে। এটি দিনাজপুরবাসীর দৈনন্দিন জীবন, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, আসন্ন জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সহযোগিতায় বড়মাঠের স্পেশাল ভিতরে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। নির্বাচনী দায়িত্ব পালনের কথা বলে সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়।

কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে তারা মাঠ ছেড়ে দেবে — এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা ঘটছে না। উল্টো মাঠটি নিজেদের সম্পত্তি বলে দাবি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বড়মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ক্লাব, সংগঠন, আইনজীবী, চিকিৎসক, খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষ একবদ্ধভাবে সোচ্চার হয়েছেন। লিফলেট বিতরণ, পথসভা, বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে মতবিনিময়, মানববন্ধন এবং রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বড়মাঠের জমি ভূমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের বিষয়ে ১৯৭৯ সালে প্রশাসক সম্মেলন ও মন্ত্রিপরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে। এছাড়া ২০০৩ সালে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের নীরবতা ও অসহযোগিতায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, তিনি আশ্বস্ত করেছিলেন নির্বাচনের পর বড়মাঠ আবারও পূর্বের অবস্থায় ফিরে পাবে দিনাজপুরবাসী এবং মাঠকেন্দ্রিক সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলবে। কিন্তু বাস্তবে ঘটছে তার সম্পূর্ণ বিপরীত।

বড়মাঠ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক সম্পত্তি নয় — এটি দিনাজপুরের মানুষের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, ক্রীড়া ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই এই মাঠের ওপর দিনাজপুরবাসীর স্বাভাবিক ও ঐতিহ্যগত অধিকার ফিরিয়ে দিতে হবে।

কর্মসূচি ঘোষণা:

বড়মাঠ রক্ষা কমিটির পক্ষ থেকে আগামী ২৩ নভেম্বর, সোমবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউটে সমবেত হয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই ন্যায্য দাবি তুলে ধরার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “দিনাজপুরের বড়মাঠ, দিনাজপুরবাসীকে ফিরিয়ে দাও।” বড়মাঠ অবমুক্ত না হওয়া পর্যন্ত দিনাজপুরবাসীর আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড়মাঠ রক্ষা কমিটির সভাপতি আব্দুস সামাদ, কার্যকরী সভাপতি গোলাম নবী দুলাল ও সাধারণ সম্পাদক রেহাতুল ইসলাম খোকা।

পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন