কুমারখালীতে পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনতাই

কুষ্টিয়ার কুমারখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় চালককে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। ঘটনায় চালক আহত হয়েছেন।শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।আহত চালকের নাম মো. ইমদাদুল হক ইভন (২৬)। তিনি বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ভোরে সেনগ্রাম যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে রওনা হন ইমদাদুল হক ইভন। গড়ের মাঠের ব্রিজ এলাকায় পৌঁছালে পাঁচ ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তার গাড়ির গতিরোধ করেন। তাদের সঙ্গে একটি প্লাটিনা ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল ছিল।

অভিযোগে বলা হয়, গাড়ি থামানোর পর তাকে জোরপূর্বক নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তার পকেট ও গাড়ির ভেতরে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি মাটিতে ফেলে ভেঙে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী চালক বাদী হয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অপরাধের ঝুঁকি বাড়ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন