নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন ও তাঁদের দুই আত্মীয়। তাঁদের শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল পুড়ে গেছে। প্রথমে তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্বামী-স্ত্রীসহ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। পরে ঘরের ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধদের উদ্ধার করেন। বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর এক প্রতিবেশী ফ্ল্যাটে গিয়ে গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় দেখতে পান বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও গ্যাস লাইনের রাইজারের সুইচ খোলা ছিল। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন