ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক

ঢাকার ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আনন্দ সূত্রধর (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর থুতনি ও গলায় দুটি গুলি লেগেছে বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। শনিবার উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে বসে বিরোধের সমাধানের কথা ছিল।

তবে মীমাংসার আগেই শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে শ্রীদাম সূত্রধর ও তাঁর কয়েকজন সহযোগী ঘটনাস্থলে আসেন। এ সময় অপর পক্ষের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরপর তিন রাউন্ড গুলিবর্ষণ করা হলে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। শনিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। কিন্তু তার আগেই শ্রীদাম সূত্রধর ও তাঁর সহযোগীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিন রাউন্ড গুলি ছোড়া হলে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন