মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পেছনে যাত্রীবেশে বসে থাকা লোকদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পেছনে যাত্রীবেশে বসে থাকা দুই লোকের কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : বিভিন্ন জেলার নিরাপত্তায় কাজ করছে ৫৩ প্লাটুন আনসার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন