মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ নভেম্বর) ভোরে রংমহল সীমান্তের রংমহল মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবি।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রংমহল মাঠ এলাকায় একটি চৌকস টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক


