রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এতে ট্রাকের সামনের অংশ পূড়ে ভস্মিভূত হয়ে গেছে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে-শনিবার মধ্যরাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, একটি পরিত্যাক্ত ট্রাকে কে বা কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
বিজ্ঞাপন


