মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাচার্যের একান্ত সচিব ড. মো. তারিক আজিজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন