সীমান্ত নিরাপত্তা জোরদারে আখাউড়া পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী।

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে তিনি আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন। পরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে।

তিনি বলেন, বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যাতে অন্য দেশে যেতে না পারে, পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করবেন।

পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন