সিরাজগঞ্জে অবৈধভাবে পাস্তা উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বনবাড়িয়া এলাকার মেসার্স এস. এস. সুপার স্টার পটেটো চিপস অ্যান্ড ম্যাকারনি পাস্তা মিলের কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং পাস্তার মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করা। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. সবুজ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন এবং বিএসটিআইয়ের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন