দিনাজপুরের হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আবারও সফল অভিযান চালিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা থেকে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় আগুনে পুড়ল ৭ দোকান, প্রায় কোটি টাকার ক্ষতির শঙ্কা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন