শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশিরভাগ কারখানার শ্রমিকরা বাড়িতে চলে যান। তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠি সোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

এসময় দায়িত্বরত আনসার সদস্য, গাজীপুর শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন, বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন