কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের, আহত ১

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেওয়ার ঘটনায় নূর হোসেন (৫৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওভারব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা ওভারব্রিজের পশ্চিম পাশে একটি বালুভর্তি ট্রাক যাওয়ার সময় পাশ থেকে অন্য একটি গাড়ি চাপ দিলে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি মহাসড়কের সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। 

এতে ট্রাকের ভেতরে থাকা দুই শ্রমিক ছিটকে সড়কের বাইরে পড়ে যান। ঘটনাস্থলেই নূর হোসেনের মৃত্যু হয়। অপর শ্রমিক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে বিএনপি নেতা মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন