কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে পৌরসভার ভাগার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

ডেঙ্গুসহ নানান রোগ প্রতিরোধে সারাদেশে যখন পরিস্কার পরিছন্নতা অভিযান চালাচ্ছে সরকার। তখন কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভার চিত্র একটু আলাদা । এখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে বাসাবাড়ি রেস্টুরেন্টসহ নানা স্থানের ময়লা আবর্জনা বর্জ্য। সেগুলো আবার সুবিধামত সময়ে সংগ্রহ করে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দুইপাশে ফেলছেন পৌরকর্তৃপক্ষ।এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ। অন্যদিকে বাড়ছে রোগ – জীবাণুর ঝুঁকি। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন।

বিজ্ঞাপন

পৌরবাসীর অভিযোগ, বারবার পৌর কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে আজ ১৫৭ বছরে অতিবাহিত হলেও নির্মাণ করা সম্ভব হয়নি ডাম্পিং স্টেশন।

গড়াই নদীর কূলঘেঁষে ১৮৬৯ সালের এপ্রিলে যাত্রা শুরু করে কুমারখালী পৌরসভাটি ১৯৯৬ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। ১১ বর্গমাইলের এই পৌরসভায় বর্তমানে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। কিন্তু একে একে ১৫৭ টি বছর কেটে গেলেও নেই নির্দিষ্ট ডাম্পিং স্টেশন। নেই কোনো বর্জ ব্যবস্থাপনাও। বিভিন্ন সড়কের দুপাশে ফেলা ময়লা – আবর্জনার স্তুপ ছড়াচ্ছে দুর্গন্ধ। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি

এলাকাবাসী যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হলে ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত হওয়ার শঙ্কার কথা জানালেন চিকিৎসক। তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পরামর্শ দিয়েছেন।

এদিকে পৌরকর্তৃপক্ষ বলছেন, অপরিকল্পিতভাবে বসতি গড়ে উঠায় জায়গা সংকটের কারনে ডাম্পিং স্টেশন নির্মান কঠিন হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মো: রাইসুল ইসলাম বলেন,এদিকে নির্দিষ্ট কোনো সমাধানের পথ পাওয়া কষ্টকর,না থাকলেও দ্রুতই সমস্যা সমাধানে আশার বাণী শোনালেন প্রশাসনের কর্মকর্তা।

শুধু আশ্বাসের বাণী ও অগ্রাধিকার প্রকল্প প্রস্তুতের গল্প নয়, সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি পৌর বাসিন্দাদের।

পড়ুন : নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন