কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম উজ্জামান শামীম গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম উজ্জামান শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শামীম উজ্জামান শামীমের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় দায়ের করা  মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়।

কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে।

শামীম উজ্জামান শামীম কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “শামীম উজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় দায়ের করা  মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বুধবার দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন