আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন ফকির। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের নিয়ে আয়োজন করেন এক উঠান বৈঠক।
বৈঠকে মাসুমদিয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক ভোটার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে উঠান বৈঠকটি পরিণত হয় এক বিশাল জনসমাগমে।
এ সময় উপস্থিত ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উঠান বৈঠককে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে নানা আলোচনা। চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন ফকির স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাসুমদিয়া ইউনিয়নে আব্দুল বাতেন ফকিরের এই উঠান বৈঠক নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা


