নরসিংদীতে বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে কাঠুরির মৃত্যু

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামে এক কাঠুরির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বাঘাবো ইউনিয়নের বংপুর গ্রামে রহিজ মেম্বারের বাড়ির পাশে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় আলম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে প্রতিবেশি রহিজ মেম্বারের বাড়ির পাশে গেলে কে বা কাহারা তাকে গাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলমের মরদেহ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রীর অভিযোগ প্রতিবেশী মন্তু মিয়ার ছেলে অনিক মিয়ার সাথে গতকাল ঝগড়া হয়। পরে সে তাকে ত্যার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি এলাকাবাসীর।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন