চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার গহেরপুর এলাকায় বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এই ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে বিল পাহারায় কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে একদল অজ্ঞতনামা দুর্বৃত্ত সেখানে হানা দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় । এদিকে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বদর উদ্দিনকে কারা এবং কেন হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ ৪ জন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন