সেঞ্চুরিয়ন টেস্ট : দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পরই ম্যাচের ভাগ্য অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করতে নেমেছিল ৪০৩ রানে পিছিয়ে থেকে। শুরুর এক ঘণ্টা লড়াই করলেও পরে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডারের বোলিং তোপে ১৮৪ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। এই হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে ২-০ বযবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল সফরকারীরা।

এই হারে চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এর আগে পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ নেমে গেছে ছয়ে। ১০ টেস্ট খেলে তিন জয়, পাঁচ হার ও দুই ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪৪। পয়েন্ট জয়ের শতকরা হার কমে দাঁড়িয়েছে ৩৬.৬৭-এ।

বাংলাদেশের ওপরে পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড। ১৬ ম্যাচে ৭ জয়, ৮ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। পয়েন্ট জয়ের হার ৩৮.৫৪ শতাংশ। ফলে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ১.৮৭ শতাংশ।

অন্যদিকে, সেঞ্চুরিয়ানে জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ৮৪। পয়েন্ট জয়ের হার ৭৭.৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট জয়ের হার ৬৯.২৩ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্টসহ আজ দেখা যাবে যেসব খেলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন