ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গুলোর সেবার মান উন্নয়নে ও প্রতিবন্ধকতা নিরসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গুলোর সহযোগিতায় এই সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশরাফুল হাসান তপু, মাদক নিরাময় কেন্দ্র গুলোর পক্ষে মো. আরমান, তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ, সোহেল রানা ভূইয়া, সমাজকর্মী মাহফুজুর রহমান পুস্প ও ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদরের আহবায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

এসময় জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম মাদকাসক্তের ভয়াবহতার চিত্র তুলে ধরে বলেন, কারাগারেও মাদকের ছড়াছড়ি। কারাগারে প্রতিনিয়ত মাদক পাওয়া যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে মাদক রয়েছে। ফেন্সিডিল থেকে শুরু করে সব ধরনের মাদক রয়েছে। প্রতিদিন রাতে টেনিস বলের ভেতরে টেপ প্যাঁচিয়ে ঢিল দিয়ে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয়। নম্বর অনুযায়ী কারারক্ষীরা এই বল রাতে পৌঁছে দেয়েটা বাস্তবতা, আমি নিজে জেলে থেকে তা দেখেছি। জেলের ভেতরে মাদক পরিবহনের এই পদ্ধতি এখনো চলমান আছে।

এসময় বক্তারা বলেন, মাদক নিরাময় কেন্দ্র গুলোর মান উন্নয়নে সরকারের সহায়তা প্রয়োজন। মাদক নিরাময় কেন্দ্রে একটা দরিদ্র পরিবারের কোন মাদকাসক্তকে চিকিৎসায় দেওয়া সম্ভব হয় না শুধু ব্যয়ের কারণে। যদি সরকারি ভাবে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়,তাহলে দরিদ্র পরিবারের গুলো স্বল্প খরচে চিকিৎসা নিতে পারবে। পাশাপাশি বেসরকারি নিরাময় কেন্দ্র গুলোতে সরকারি ভর্তুকি দিলে ব্যয় অনেকটা কমে আসবে। এছাড়াও বেসরকারি কেন্দ্র স্থাপনে সরকারের খাস খতিয়ান ভুক্ত জমি প্রদানের আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নানকের আগমন ঘিরে সীমান্তে সতর্ক বিএনপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন