ফুটবল ফেডারেশনের আয়োজনে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক ২০২৬’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আজ বুধবার বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক ২০২৬’।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের , AFA International এর প্রতিনিধিদলের তত্ত্বাবধানে আয়োজিত এই ফুটবল ক্লিনিকের মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পান ৪০ জন ক্ষুদে ফুটবলার। ৯০ মিনিটের এই ট্রেনিং সেশনে অংশ নেন বাংলাদেশ ফুটবল ফেরারেশনের কোচিং স্টাফরাও।

এই ফুটবল ক্লিনিকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মহামান্য মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) এবং শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন)।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের , AFA International এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ডিরেক্টর মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।

বিজ্ঞাপন

পড়ুন : আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন