ময়মনসিংহে কমছেনা হাম আক্রান্ত শিশুর সংখ্যা। হাম আইসোলশন ওয়ার্ডে রোগীদের সংকলন না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে সাড়ে ৩ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার।
শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়া শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় ১৫ নভেম্বর। শিশুটি ২৫ নভেম্বর বিকালে মৃত্যু হয়।
এ নিয়ে হাসপাতালে হাম আক্রান্ত ৯২ শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে আরও নতুন ৩১জনসহএই মুহূর্তে ভর্তি আছে ১৫৬ জন।
২০২৬ সালের মার্চ মাস হতে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭৪১ জন মোট চিকিৎসা নিয়েছেন। ছুটি হয়েছে ৬৪৯৩ জন।
এ পর্যন্ত মোট মৃত্যু ৯২ জনের।
পড়ুন : সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনায় তিনজনকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাড়িতে আগুন


