অগ্নি সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভালো ছাত্ররা রাজনীতিতে না আসলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সরকার সকল রকম অপরাধের বিচার করতে বধ্য পরিকর। অগ্নি সন্ত্রাস যেটা হচ্ছে এটা যে আওয়ামী লীগের আসল চরিত্র তা ফুটে উঠেছে। ওদের রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াও সন্ত্রাস। আমরা তার বিরুদ্ধে আইনগত যত পদক্ষেপ নেওয়ার তা গ্রহণ করব।

নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারী কলেজের আয়োজনে কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের রাজনিতি কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে । সেইটা তারাই জাস্টিফাই করছে যে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে । দেশ এবং গোটা জাতি জানছে যে, দেশ এবং এই সরকার কোন ভুল করেনি । কারণ ওদের রাজনিতি হলো জ্বালাও, পোড়াও এবং সন্ত্রাস । আমরা তার বিরুদ্ধে আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব নেব।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন