আখাউড়ায় ২৩৮ টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ মৌসুম ২০২৬-২০২৭-এর উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। একজন কৃষক সর্বনিম্ন তিন মণ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আখাউড়া খাদ্যগুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা খাদ্য কর্মকর্তা তাছলিমা বেগম, খাদ্যগুদাম কর্মকর্তা মো. ইউসুফ সবুজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আখাউড়ায় ২৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। একজন কৃষক সর্বনিম্ন তিন মণ এবং সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।

সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৫-২০২৬ অর্থবছরে আখাউড়ায় ৪১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন