বিএনপি সরকার শিক্ষার মান উন্নয়নের সরকার : এমপি ডা. লিটন

বিএনপি সরকার শিক্ষার মান উন্নয়নের সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে জোর করে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের জীবন বিপন্ন করে দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল ডিগ্রী কলেজের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

ডা. মাহাবুবুর রহমান লিটন আরও বলেন, বিএনপি সরকার আসলেই পড়াশোনার ইতিবাচক পরিবর্তন হয়, আর ক্ষমতা থেকে চলে গেলে শিক্ষার ক্ষতি হয়। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তোমরা নিশ্চিত থাকতে পারো—বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে, পড়াশোনার মান আর কখনো নিচের দিকে যাবে না।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে একটি ভবন ও একটি আধুনিক গেট নির্মাণের ঘোষণা দেন।

কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজসেবক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালসহ কলেজের শিক্ষক সাংবাদিক অভিভাবক বৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন