টাঙ্গাইলে বিএনপির নেতার মামলায় চার সাংবাদিক কারাগারে, মুক্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে বিএনপি’র নেতার মামলায় চার সাংবাদিকের কারামুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক মোহামমদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি প্রমুখ।
‎
‎এ সময় বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তাঁদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‎
‎এ সময় তাঁরা সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে চার সাংবাদিকের মুক্তির ব্যবস্থা না করা হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

‎উল্লেখ্য, সম্প্রতি উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় মাদক সেবনের ভিডিও করতে গিয়ে প্রথমে মব করে ৪ সাংবাদিকদের উপর হামলা করা হয়।

এ ঘটনায় পরদিন সকালে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদি হয়ে এ মামলা দায়ের করেন৷ মামলার পর ওদিন দুপুরে সাংবাদিকদের হাতকড়া পড়িয়ে আদালতে পেরণ করে পুলিশ।

এদিকে মামলা বাদি বিএনপির নেতা হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- এনটিভির ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান , স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার অনলাইন ইনর্চাজ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন