মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদলের ১৯২ সদস্যের কমিটি, সভাপতি ইমরান-সম্পাদক নিয়াজ

মাদারীপুর সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৯২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির ও সদস্যসচিব কামরুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শেখ মেহেদী হাসান নিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খান। এছাড়া একাধিক সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটিতে ছাত্রবিষয়ক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক, ক্রীড়াবিষয়ক, সাহিত্যবিষয়ক, আইনবিষয়ক, যোগাযোগবিষয়ক, ধর্মবিষয়ক, সাংস্কৃতিকবিষয়ক, প্রচার, শিক্ষা, দপ্তর, অর্থ, পরিবেশ, ছাত্রকল্যাণ ও সমাজকল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ রাখা হয়েছে। পাশাপাশি কমিটিতে বিপুলসংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা ছাত্রদলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সব বিভাগ, অনুষদ, হল এবং ক্লাস কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাঁচবিবিতে কোদালের আঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন